
চট্টগ্রামের আনোয়ারায় কীটনাশক খেয়ে অসুস্থ হওয়া এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় ৯ দিন পর মারা গেছে। মৃত শিক্ষার্থী মোহাম্মদ ফোরকান (১৭) বাঁশখালী উপজেলার সরল গ্রামের বদিউল আলমের ছেলে এবং আনোয়ারার রায়পুর আরাবিয়া খাইরিয়া মাদ্রাসার আবাসিক ছাত্র ছিল।
গতকাল মঙ্গলবার ভোররাত ৪টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শিক্ষার্থীর চাচা মুন্সি আলম বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা দায়ের করলে পুলিশ মাদ্রাসার শিক্ষক মাওলানা রফিকুল ইসলামকে (৩২) আটক করে।
শিক্ষার্থীর লাশ ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন মামলার বাদী মুন্সি আলম।
মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ সুহেল সালেহ্ জানান, ফোরকান কয়েক মাস আগে মাদ্রাসায় ভর্তি হয়ে আবাসিকে থাকত। ২ ফেব্রুয়ারি আবাসিকের অন্য শিক্ষার্থীরা তার বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনলে শিক্ষকেরা তাকে বকাঝকা করেন। কিছুক্ষণ পর সে অসুস্থ হয়ে পড়লে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসা নিয়ে সে বাড়ি ফিরে যায়।
তিনি আরও বলেন, শিক্ষার্থীর মৃত্যু দুঃখজনক, তবে মাদ্রাসা কর্তৃপক্ষ এতে কোনোভাবেই দায়ী নয়। কিছু লোক মাদ্রাসার সুনাম নষ্ট করার জন্য ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং অভিযুক্ত এক শিক্ষককে আটক করা হয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৪ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২২ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৯ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে