নোয়াখালীর চাটখিলে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও কার্তুজ জব্দ করা হয়। আজ মঙ্গলবার উপজেলার পরকোট ইউনিয়নের বাইশ সিন্ধু গ্রামের আমির হোসেনের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক শফিকুল ইসলাম বদলকোট ইউনিয়নের দক্ষিণ বদলকোট গ্রামের সেকান্দার মিয়ার ছেলে।
পুলিশ জানায়, উপজেলার বাইশ সিন্ধু গ্রামের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য অস্ত্রসহ কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে এসআই আবদুস সামাদ মল্লিকের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে বাইশ সিন্ধু গ্রামের আমির হোসেনের বাড়ির সামনের সড়ক থেকে শফিকুল ইসলামকে (৪৫) আটক করা হয়। পরে তার দেহে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক ও কার্তুজ জব্দ করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আটক শফিকুল ইসলাম একজন অস্ত্রধারী। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হবে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে