
মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে চাঁদা দাবির অভিযোগে ফেনীতে জামায়াতের রুকন জাকির হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল সোমবার জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ ন ম আব্দুর রহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে গত রোববার রাতে বরখাস্ত ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষের কাছে ওই জামায়াত নেতার ৩ লাখ টাকা চাঁদা দাবির ২ মিনিট ২৭ সেকেন্ডের একটি কল রেকর্ড ফাঁস হয়। তারপর থেকে জেলাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সহসভাপতি ইউনুছ রুবেল বলেন, গত ১৪ আগস্ট রাতে আমার এক বন্ধু কুমিল্লা থেকে এসে ফেনীর একটি হোটেলে ওঠেন। সেদিন মধ্যরাতে জামায়াতের নেতা জাকির আকস্মিক হোটেলে গিয়ে তাঁর কাছ থেকে মোবাইল, নগদ অর্থ, মোটরসাইকেলসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেন। পরে এ বিষয়ে ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে জাকির হোসেন বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এসব কিছুর সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই। আপনি হয় তো ভুল শুনেছেন। আমি এ ধরনের কিছু কখনো শুনিনি বা জানিও না।
ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা আবদুল হান্নান আজকের পত্রিকাকে বলেন, তাঁর (জাকির) বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়েই সংগঠন থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৯ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে