
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ধনাগোদা নদীতে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এতে করে ভিটেমাটি হারানোর দুশ্চিন্তায় দিন কাটছে পারের মানুষের।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের খাগুরিয়া, হাপানিয়া ও নবীপুর গ্রামের বেশ কিছু এলাকায় এক সপ্তাহ ধরে নদীপাড়ে ভাঙন চলছে। এতে করে আতঙ্কে রয়েছেন তিনটি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন বলেন, ‘গত সপ্তাহ থেকে আবারও নতুন করে নদীভাঙন শুরু হয়েছে। কারও কোনো নজর নেই। কখন যে ভেঙে আমাদের ঘরবাড়ি, ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাবে। এমনকি মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধটি ঝুঁকিতে পড়ছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।’
স্থানীয় ইউপি সদস্য চান মিয়া বলেন, নদীভাঙন ঠেকাতে পাড়ে ফেলা বালুভর্তি জিও ব্যাগ ধসে পড়তে শুরু করেছে। দ্রুত ভাঙন ঠেকানো না হলে স্থানীয় বাড়িঘর রক্ষা করা সম্ভব হবে না।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৩ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৮ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে