
বিএনপির মিছিলে হামলার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকায় থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার নুরুল আবছার (৫০) একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও হাজি জাফর আহাম্মদের ছেলে। তাঁর বিরুদ্ধে আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন। ওসি বলেন, ‘বিএনপির করা মামলার এজাহারভুক্ত আসামি নুরুল আবছারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল আবছার কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লি. (সিইউএফএল), কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) ও ইউনাইটেড পাওয়ার প্ল্যান্টসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রভাব বিস্তার করে টেন্ডার-বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন এ আওয়ামী লীগ নেতা।
চার বছর আগে বিএনপির মিছিলে হামলা করা হয়। এ ঘটনায় ৭ অক্টোম্বর রাতে মামলা করেন বিএনপির সমর্থক তৌহিদ মিয়া (৩৪)।
মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়শা খান, সাবেক ভূমিমন্ত্রীর ছোট ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি (৫২), উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক (৫৮), উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী (৬৩), সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরীসহ (৫৫) ১১২ জনের নাম উল্লেখ করা হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে