নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে নিখোঁজ এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের কয়েক ঘণ্টা পর সে আত্মহত্যা করছে। প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় সে আত্মহত্যা করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে চরপার্বতী ৭ নম্বর ওয়ার্ডের হাজীপাড়ার পাখি মিয়ার বাড়ি থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। নিহত ইয়াসমিন আক্তার (১৬) উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবির আলী মিয়াজীবাড়ির আব্দুল হাকিমের মেয়ে এবং স্থানীয় কদমতলা এএসসি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেল থেকে ইয়াসমিন নিখোঁজ ছিল। এ ঘটনায় তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। রাতে পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে পুলিশ তাকে উদ্ধার করে রাত ১২টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করে। এরপর রাতে নিজের বাড়িতে না গিয়ে নানাবাড়িতে যায় ইয়াসমিন। সেখানে নানার পরিবারের সদস্যদের অজান্তে গভীর রাতে শয়নকক্ষে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ার কারণে কয়েক দিন ধরে পরিবারের লোকজনের সঙ্গে ইয়াসমিনের মনোমালিন্য চলছিল। ওই ঘটনার জেরে সে আত্মহত্যা করেছে বলে ধারণা তাদের।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম আজকের পত্রিকাকে বলেন, পারিবারিক বিভিন্ন মনোমালিন্য থেকে আত্মহত্যার এ ঘটনা ঘটেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে