
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘কোনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না। আইন এবং সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার অবৈধ। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সংবিধান সংশোধন করা হয়েছে, সে জন্য তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না।’
আজ মঙ্গলবার উপজেলার চারগাছ এন আই ভূঁইয়া ডিগ্রি কলেজের হলরুমে মুলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশনের ঘোষিত তারিখ ও সংবিধান অনুযায়ী এই সরকার থাকাবস্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সন্দেহের কোনো কারণ নাই।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দেশের উন্নয়নই করেন নাই। তিনি দেশের মানুষকে নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছেন। আওয়ামী লীগের একজন কর্মী থাকতে বাংলাদেশকে কেউ বিক্রি করতে পারবে না।’ এ জন্য তিনি নেতা-কর্মীদের জনগণের কাছে গিয়ে নৌকা মার্কার কথা বলতে বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘কারণ, জনগণ চায় ২০৪১ সালে বাংলাদেশ একটা উন্নত দেশ হোক। বিএনপি এবং তাদের দোসররা চায়, বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্র হোক। তারা সবকিছু দেখে কিন্তু শয়তানি ভোলে না। তারা সবকিছু শোনে কিন্তু ষড়যন্ত্র ভোলে না।’ এসব ষড়যন্ত্রকারীকে প্রতিহত করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
মুলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, পৌর মেয়র গোলাম হাক্কানী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী ও মুলগ্রাম ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন রুমি। পরে আইনমন্ত্রী উপজেলার মনকাশাইর এলাকায় অবস্থিত দেশের বৃহত্তম আশ্রয়ণ কেন্দ্রের উপকারভোগী বাসিন্দাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১৯ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে