ফেনীর ছাগলনাইয়ায় হেলমেট না পরাসহ নানা অভিযোগে সাত মোটরসাইকেল চালককে ২ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
জানা যায়, ছাগলনাইয়া উপজেলা পরিষদ গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম পুরোনো মহাসড়কে আজ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় হেলমেট না পরাসহ নানা অভিযোগে সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় সাত মোটরসাইকেল চালককে ২ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।
ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সব অনিয়ম ও ভেজাল রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৩ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৭ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে