
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে চাই।’ আজ শুক্রবার রাঙামাটি সার্কিট হাউসে জেলার ছাত্র প্রতিনিধিরা উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘আমাদের এ সরকার দেশের উন্নয়ন চায়। মানুষের মনে শান্তি অব্যাহত রাখতে চায়। আগে নিজেকে জানতে হবে, নিজের দোষ–ত্রুটি সম্পর্কে জেনে অন্যায় কাজগুলো বাদ দিয়ে সত্যের সন্ধানে নিজেকে সত্যের পথে নিয়োজিত করতে হবে।’
সুপ্রদীপ চাকমা বলেন, ‘এ দেশ গড়ার প্রত্যয় সবার। কে কার বিরুদ্ধে অভিযোগ করলেন, কে কাকে দোষারোপ করলেন, কারও কানকথায় গুজবের পেছনে না ছুটে সঠিক পথে আপনাদের থাকতে হবে।’
উপদেষ্টা আরও বলেন, ‘সরকারের আর্থিক অনুদান ও অন্যান্য সহযোগিতা হলো একটি চলমান প্রক্রিয়া। চাকমা, মারমা, ত্রিপুরা, বাঙালিসহ যারা পার্বত্য চট্টগ্রামের অধিবাসী, সরকারের সাহায্য সহযোগিতা পাওয়ার অধিকার তাদের সবারই আছে।’ তিনি বলেন, পর্যায়ক্রমে সবাইকে সরকারি অনুদান ও অন্যান্য সহযোগিতা দেওয়া হবে।
পার্বত্য উপদেষ্টা বলেন, ‘আমরা পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে চাই। আমরা কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটাব। পার্বত্য অঞ্চলের নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ করে দেব। আমাদের এই সরকার দেশের সার্বিক উন্নয়ন চায়।’
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ছাত্র প্রতিনিধি মিনহাজ মুরশিদের নেতৃত্বে এ সময় রাঙামাটি ছাত্র প্রতিনিধিদের মধ্যে ওয়াহিদুজ্জামান রোমান, মো. ইমাম হোছাইন ইমু, রায়হান চৌধুরী শুভ, তানেইম ইবনে আলম, সায়েদা ইসলাম সাদিয়া, মারুফ আলম সেজান, এম আকতারুজ্জামান অপু প্রমুখ উপস্থিত ছিলেন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে