
বন্যার্তদের ত্রাণ দিয়ে ফেরার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় তিন স্বেচ্ছাসেবক গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন রাসেল (৩৫), ফয়সাল (৩২) ও শাহপরান (৪৫)।
আজ শুক্রবার বিকেলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের গাঙরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদীন শিমুল আহতদের তথ্য নিশ্চিত করেন।
স্বেচ্ছাসেবক জাকির হোসেন বলেন, তাঁরা চার বন্ধু চাঁদপুরের হাজীগঞ্জ থেকে ফেনী লালপোলে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। মহাসড়কে চৌদ্দগ্রামের গাঙরা নামক স্থানে পৌঁছালে বিপরীত থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন বন্ধু আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাঁদের হাসপাতালে নিয়ে আসে।
ডাক্তার জয়নাল আবদীন শিমুল বলেন, স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসে। সড়ক দুর্ঘটনায় আহত তিনজনের অবস্থায় আশঙ্কাজনক। বন্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২২ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৬ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে