নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার তিন যাত্রী। আজ শনিবার সকালে বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হচ্ছেন, সিএনজিচালিত অটোরিকশাচালক জসিম উদ্দিন (৫৫), তাঁর মা মরিয়ম বেগম (৮০) ও অটোরিকশার যাত্রী ছকিনা বেগম (৫২)। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এলাকাবাসী জানিয়েছে, সকালে মাসহ পাঁচজন যাত্রী নিয়ে চৌমুহনী থেকে জমিদারহাটের দিকে যাচ্ছিলেন অটোরিকশাচালক জসিম উদ্দিন। লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ফেনী থেকে ছেড়ে আসা স্টার লাইন নামের একটি বাস দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকায় অটোরিকশাকে চাপা দেয়। তাতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা-পুলিশ ও চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়।
এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল থেকে গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। ঘটনার পর পালিয়ে যাওয়ায় বাসচালককে আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের লোকজন তাঁদের লাশ নিয়ে গেছে। আমরা তাঁদের বাড়িতে গিয়ে লাশের সুরতহালের ব্যবস্থা করব। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১৯ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে