
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি। শনিবার (৩১ জুলাই) সকালে আইনমন্ত্রীর পক্ষে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল এই অক্সিজেন সিলিন্ডার তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লার হাতে।
আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল জানায়, করোনায় মানুষ এখন বিপর্যস্ত। সবচেয়ে কঠিন সময় পার করছে সাধারণ মানুষ। এলাকার মানুষের অক্সিজেন চাহিদা মেটাতে মন্ত্রী পৌরসভায় দুইটি ও ৫ ইউনিয়নে ১০টি সিলিন্ডারসহ মোট ১২টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. রাশেদুর রহমান রাশেদ, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ ভুইয়া বাদল, সাধারণ সম্পাদক কাজী নাছির উদ্দিন খাদেম লিটন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শ্যামল ভৌমিক, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক আবু কাউছার ভুইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু প্রমুখ।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে