
ঢাকা-চট্টগ্রাম রেলসড়কের কুমিল্লা হাসানপুর রেলস্টেশনে সংঘটিত রেল দুর্ঘটনার উদ্ধারকাজ এখনও চলছে।
গতকাল রাতেই লাকসাম ও আখাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। স্টেশনের ডাউন মেইন লাইনে পড়ে থাকা বগি সরিয়ে নিলে ওই লাইনটি ট্রেন চলাচলের উপযোগী হয়। এতে করে ওই সড়কের বিভিন্ন স্টেশনে আটকাপড়া ট্রেনগুলো ক্রমান্বয়ে গন্তব্যে যায়। রেললাইনের পাশে পড়ে থাকা বগিগুলো উঠিয়ে সড়কে রাখা এবং আপ লাইনে পড়ে থাকা বগি সরানোর কাজ চলছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন ট্রেন এক্সামিনার এসএম আক্তার হোসেন এবং হাসানপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মং মারমা।
এদিকে এ দুর্ঘটনার কারণ জানতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ও চট্টগ্রাম বিভাগীয় রেল কর্মকর্তার পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটি গত রাত থেকেই তাদের কাজ করছে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক শামীম আলম।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটির একটি মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এতে অন্তত ৩৫ জন আহত হয়।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৪ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২২ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৯ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে