ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে মো. রবিউল ইসলাম রবি (৪২) নামে রেলওয়ের এক নিরাপত্তা প্রহরির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে রেলওয়ে পশ্চিম কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিম খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।’ আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
রবিউল ইসলাম রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলীর (কার্য্য) নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নড়াইল উপজেলার লোহাগড়া উপজেলায়।
উপ-সহকারী প্রকৌশলী (কার্য্য) মিঠুন দাস আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত রবিউল আমার অফিসে নিরাপত্তা চৌকিদার ছিল। রাতে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।’ তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি তিনি।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে