বান্দরবানের থানচি ও রুমা উপজেলার সীমান্তে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) পুতে রাখা মাইন বিস্ফোরণে জুয়েল ত্রিপুরা (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার রুমা উপজেলার রেমাক্রী-প্রাংসা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে স্লোপি পাড়া কুকিচিং ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আব্রাহাম ত্রিপুরা (৩৫) নামের আরেকজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে থানচি রুমা দুই উপজেলার সীমান্তে রেমাক্রি-প্রাংসা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে স্লোপি পাড়ায় ল্যান্ড মাইন বিস্ফোরণে এই ঘটনা ঘটে। হতাহতরা সবাই রুমা উপজেলার রেমাক্রি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিরাম পাড়ার বাসিন্দা। পাহাড়ে স্লোপি পাড়ায় কুকি চিন আস্তানায় কয়েক দিন ধরে নিরাপত্তা বাহিনী অভিযান চলে আসছে।
নিহতের জুয়েল ত্রিপুরা পিতা গুলেহা ত্রিপুরা ৫২ বলেন, মঙ্গলবার সকাল ৮টার দিকে নিরাপত্তা বাহিনীর রসদ ও বিভিন্ন মালামাল বহনের জন্য ২১ জন অভিযানে স্লোপি পাড়া যাই। মঙ্গলবার রাতে ফাইনং পাড়া অবস্থান করি আজ বুধবার দুপুরে ফাইনং পাড়া থেকে স্লোপি পাড়া উদেশ্যে যাওয়ার সময় আমার কেএনএফের পুতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) পুতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে আমার ছেলে জুয়েল ও আব্রাহাম আহত হয়। উদ্ধার করে তাদের থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক আমার ছেলেকে মৃত ঘোষণা করেন অপরজনকে বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এই ব্যাপারে থানচি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আবদুল্লাহ আল নোমানও স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. ওয়াহিদুজামান মুরাদ বলেন, আহত ও নিহত ব্যক্তিদের দুজনের বিস্ফোরকের ক্ষতবিক্ষত আঘাত ফুসফুসের ভেতরে হানা দিয়েছে। তাই আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে এই ব্যাপারে থানচি থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা সহকারী পরিদর্শক ইয়াসিন আহমেদ বলেন, ময়নাতদন্ত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং রুমা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে মামলার প্রক্রিয়া চলছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৫ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে