
ছাগলনাইয়া উপজেলার পূর্ব ছাগলনাইয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মিথ্যা মামলা দিয়ে নিরীহ লোকদের হয়রানি করার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে ছাগলনাইয়া পৌর শহরে এ অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নার্গিস (৪৫) ও আবদুল কাইয়ূম (৬৫)।
লিখিত বক্তব্যে নার্গিস জানান, ছাগলনাইয়া উপজেলার পূর্ব ছাগলনাইয়া গ্রামের আবদুল আজিজ চৌধুরী বাড়ির মৃত আবদুল জলিলের পুত্র আবদুল কাইয়ূম ও আবুল কালামের সঙ্গে একই বাড়ির নুর ইসলামের পুত্র সহিদ উল্যাহর জমি নিয়ে বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে সহিদ উল্যাহ প্রতিপক্ষের ৩টি পরিবারের মোট ৭ জনকে আসামি করে ফেনীর আদালতে চাঁদাবাজিসহ মোট ৩টি মিথ্যা মামলা দায়ের করে। আদালতে আত্মসমর্পণ করলে আবদুর রহিম (২৫) ও সাইফুল ইসলামকে জামিন নামঞ্জুর করে আদালত তাঁদের জেলহাজতে পাঠায়।
অপর আসামি আবদুল কাইয়ূম, আবুল কালাম, একরাম, আবু মুসা রনি ও নার্গিস পালিয়ে বেড়াচ্ছেন। আসামিরা সবাই দরিদ্র। থানা-পুলিশের ভয়ে তাঁরা স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারছেন না।
এ ব্যাপারে মন্তব্যর জন্য মামলার বাদী সহিদ উল্যাহর সঙ্গে (৫৫) যোগাযোগের চেষ্টা করলে তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে ছাগলনাইয়া থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) মাকসুদুর রহমান বলেন, ‘আদালতের নির্দেশে মামলা নেওয়া হয়েছে। আমি মামলাটি তদন্ত করছি। তদন্ত করে প্রকৃত ঘটনা আদালতে উপস্থাপন করা হবে।’
স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর মুনশি নুর হোসেন বলেন, ‘চাঁদাবাজি, অপহরণ ও মারধরের কোনো ঘটনাই এখানে ঘটেনি। ব্যাডমিন্টন খেলার সময় বাদীর ছেলে ওমর হোসেনের হাত ভেঙে যায়। কিছু লোকের প্ররোচনায় বাদী একের পর এক মিথ্যা মামলা দিয়ে কিছু নিরীহ লোককে হয়রানি করছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে