কক্সবাজারের মহেশখালীতে নিখোঁজের তিন দিনেও খোঁজ মেলেনি মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত দুই শ্রমিকের। এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে উভয়ের পরিবার। সংশ্লিষ্টরা বলছেন, নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন তাঁরা।
নিখোঁজ শ্রমিকেরা হলেন, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হারেশা এলাকার মাইন উদ্দিন সরকারের ছেলে মো. রমজান আলী (৫৩) ও মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের রাজঘাট এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সাজ্জাদ হোসেন (২৩)।
তাঁরা দুজনই মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে দায়িত্বরত ঠিকাদারি প্রতিষ্ঠান পসকোর সাব ঠিকাদারি প্রতিষ্ঠান দ্যা বেঙ্গল ইলেকট্রনিক লিমিটেড কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান সুমিতমো করপোরেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা ‘হাডসন’-এর ব্যবস্থাপক মোহাম্মদ হামিদুর রহমান বলেন, ‘সাব ঠিকাদারি প্রতিষ্ঠান দা বেঙ্গল ইলেকট্রনিক লিমিটেড প্রকল্পে বালু ভরাটের কাজ করে আসছিল। গত ৮ জুন বিকেলে বালু আনলোডিংয়ের কাজ শেষ করে পাঁচজন শ্রমিক দুটি ড্রেজার নিয়ে পশ্চিমের চ্যানেল হয়ে কুহেলিয়া নদীতে যাচ্ছিল। কিন্তু সন্ধ্যা ৭টার দিকে ধলঘাটার হাঁসের চর সংলগ্ন সাগরে ঢেউয়ের কবলে পড়ে ড্রেজার দুটি ডুবে যায়। এ সময় শ্রমিক সাখাওয়াত হোসেন, মোহাম্মদ মিজান ও সেফায়েত উল্লাহ সাঁতার কেটে একটি টাগবোটে উঠে যায়। কিন্তু সাজ্জাদ হোসেন ও রমজান আলী নিখোঁজ হন।’
বিদ্যুৎ প্রকল্পের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কোল পাওয়ার কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মকর্তা মো. আলফাজ উদ্দিন বলেন, ‘শনিবার দুপুর ২টা পর্যন্ত নিখোঁজ দুজনের খোঁজ মেলেনি। তাদের সন্ধানে যে স্থানে ড্রেজার দুটি ডুবেছে ওই অঞ্চল সার্ভে করা হচ্ছে। ড্রেজারের সন্ধান পেলে পরবর্তীতে ডুবুরি নামানো হবে। তবে ধারণা করছি, জোয়ারে তোড়ে ড্রেজারটি অন্যত্র সরে গেছে। এ কারণে উদ্ধার কাজে বিলম্ব হচ্ছে। পাশাপাশি কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা সাগরে তৎপরতা চালাচ্ছেন।’
এদিকে নিখোঁজ শ্রমিক সাজ্জাদ হোসেনের পিতা গিয়াস উদ্দিন বলেন, ‘আমার ছেলেটা চাকরির সাত দিনের মাথায় সাগরে ডুবে গেল। ঘটনার দিন থেকে আত্মীয়স্বজনেরা মিলে ট্রলার নিয়ে সোনাদিয়া চ্যানেল থেকে উজানটিয়া পর্যন্ত সন্ধান করেছি। কিন্তু তিন দিনেও খোঁজ পাইনি। কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগও করেনি। ডুবুরি দিয়ে সাগরে সন্ধান চালাচ্ছে না। আমি আমার ছেলেকে ফেরত চাই।’
এ ব্যাপারে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হাই বলেন, নিখোঁজ শ্রমিকের পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। পুলিশ তাদের সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজখবর নিচ্ছে।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৬ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
৯ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩৯ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে