বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি হিমছড়ি পাড়ায় বন্যহাতির আক্রমণে ফাতেমা জান্নাত (৬৪) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাহাড় থেকে একটি বন্যহাতি জনবসতি এলাকায় ঢুকে পড়ে। এর মধ্যে ফাতেমা জান্নাত প্রকৃতির ডাকে ঘর থেকে বের হন। সে সময় হাতিটি শুঁড় দিয়ে ধরে পায়ের নিচে পিষে ফেলে তাঁকে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চকরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। অবস্থা সংকটজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ১০টার দিকে তিনি পথেই মারা যান।
লামা থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ফাতেমা জান্নাতের লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে