
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে সালমান শাহ গ্রুপের প্রধানসহ তিন দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় একটি আগ্নেয়াস্ত্র (এলজি) ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ইউপি দক্ষিণ লেদা এলাকার সোনা মিয়ার ছেলে শহিদুল ইসলাম প্রকাশ সালমান শাহ (২০), শিবিরের দিল মোহাম্মদের ছেলে মোহাম্মদ শফি (১৯) ও করিমুল্লাহর ছেলে কাছিম প্রকাশ ফড়িঙ্গা (২০)।
গতকাল বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন ১৬ এপিবিএন অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদে জানা গিয়েছিল, নয়াপাড়া নিবন্ধিত শিবিরে এফ/৬-ব্লকে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সংবাদ পেয়ে এপিবিএন পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুর্ধর্ষ ডাকাত সালমান শাহ গ্রুপের প্রধানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের হেফাজতে থাকা দেশে তৈরি একটি আগ্নেয়াস্ত্র (এলজি) ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
এসপি তারিক জানান, গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম (সালমান শাহ) দুর্ধর্ষ ডাকাত গ্রুপের প্রধান ও অস্ত্রধারী সন্ত্রাসী। সালমান শাহ টেকনাফ মডেল থানায় অপহরণ, দস্যুতা, অস্ত্র, মাদক, ডাকাতিসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারকৃত মো. শফি ডাকাত ও অস্ত্রধারী সন্ত্রাসী। টেকনাফ মডেল থানার অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারকৃত কাছিম অস্ত্রধারী সন্ত্রাসী এবং বিভিন্ন ডাকাত দলের সহযোগী হিসেবে কাজ করে বলেও জানান তিনি।
ডাকাতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা হয়ে আদালতে পাঠানো হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে