
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক নিয়োগে অর্থ লেনদেন সংক্রান্ত ফাঁস হওয়া ফোনালাপের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনে এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় অর্থের বিনিময়ে চাকরির লোভ প্রদানকারী একটি চক্র সক্রিয় আছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৫৩৮ তম এক্সট্রা অর্ডিনারি সিন্ডিকেট সভায় প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। আট পৃষ্ঠার এই তদন্ত প্রতিবেদনে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির প্রস্তাবসহ পাঁচটি সুপারিশ করা হয়েছে।
সূত্রে জানা যায়, তদন্ত প্রতিবেদনের সুপারিশের আলোকে সিন্ডিকেট অভিযুক্ত উপাচার্যের ব্যক্তিগত সহকারী খালেদ মিসবাহুল মোকর রবীনকে পদাবনতি (ডিমোশন) ও কর্মচারী আহমদ হোসেনকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে। এ ঘটনায় অন্য যারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেনি তাদের সতর্ক করে নিজ দপ্তর থেকে প্রশাসনিক ভবনের বাইরে অন্য দপ্তরে বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার নামে বেনামে প্রার্থীদের সঙ্গে যোগাযোগসহ অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার লোভ প্রদানকারী, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির জন্য ক্ষতিকর ও রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত চক্রটিকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে একটি ফৌজদারি মামলা দায়েরেরও সিদ্ধান্ত হয়।
তদন্ত কমিটির আহ্বায়ক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. এ. কে. এম. মাঈনুল হক মিয়াজী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ফাঁস হওয়া ফোনালাপের সত্যতা পেয়েছি। কর্মচারী (প্রহরী) আহমদ হোসেন অনেককে ফোন দিয়ে নামে-বেনামে টাকা চেয়েছেন। এখন টাকা দিয়েছে কি দেয় নাই, সেগুলো আমরা যাচাই করতে পারি নাই। আমাদের সীমাবদ্ধতা ছিল। উনি যেহেতু আর্থিক লেনদেনের কথা বলেছেন, তাই তাঁকে চাকরিচ্যুত করার জন্য আমরা সুপারিশ করেছি। অভিযুক্ত উপাচার্যের পিএস রবীনের ফোনালাপে সরাসরি টাকার কথা বলেননি। একজন কর্মকর্তা হিসেবে তাঁর কথাবার্তা শুনে আমাদের মনে হয়েছে তিনি দায়িত্বশীল কথাবার্তা বলেননি। তিনি লিমিট ক্রস করেছেন। সে জন্য তাঁকে এক ধাপ নিচে নামিয়ে পদাবনতি দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। এটা মেজর পানিশমেন্ট।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সিন্ডিকেট এক কর্মকর্তার পদাবনতি ও এক কর্মচারীর চাকরিচ্যুতির সুপারিশ গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩২ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
১ ঘণ্টা আগে