
পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে সন্ত্রাসীদের হামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কর্মকর্তার মৃত্যুর পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার পর ওই এলাকায় যাতায়াতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে; পুরো এলাকাজুড়ে সৃষ্টি করা হয়েছে নিরাপত্তাবলয়।
গতকাল সোমবার সন্ধ্যায় ঘুমধুম ইউনিয়নের তুমব্রু খালঘেঁষা কোনারপাড়া সীমান্তের শূন্যরেখাসংলগ্ন এলাকায় র্যাব ও ডিজিএফআই যৌথ অভিযানে নামলে গুলিতে নিহত হন বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রিজওয়ান রুশদী। তখন র্যাবের এক সদস্যও গুলিবিদ্ধ হন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক চোরাচালানকারীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে তাঁদের গুলিতে ‘দায়িত্বরত অবস্থায়’ ডিজিএফআইয়ের একজন কর্মকর্তা (বাংলাদেশ বিমানবাহিনীর কর্মকর্তা) দেশের জন্য আত্মত্যাগ করে শহীদ হন। এ ছাড়া র্যাবের এক সদস্য আহত হয়েছেন।’
বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জাহাঙ্গীর বলেন, ‘র্যাবের একটি দল সেখানে মাদক উদ্ধারে অভিযান পরিচালনার সময় সশস্ত্র দুষ্কৃতকারীরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে।’
আহত র্যাব কনস্টেবল সোহেল বড়ুয়াকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে রাতেই তাঁকে চট্টগ্রামে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে তুমব্রু সীমান্ত থেকে কোনো অপরাধী যাতে তৎসংলগ্ন উখিয়ার ক্যাম্পগুলোতে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সতকর্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-৮) সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।
তুমব্রু বাজার ব্যবসায়ী আবদুল কাদের, গ্রাম পুলিশ আবদুল জাবব্বার ও মেম্বার দীল মোহাম্মদ এই প্রতিবেদককে জানান, তুমব্রু কোনায় গোলাগুলি ও হতাহতের ঘটনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা নির্ঘুম রাত কাটিয়েছে। ঘুমধুম ইউনিয়ন পরিষদ, বিজিবি, আর্মড পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা বাহিনী নিরাপত্তাবলয় জোরদার করেছে। বহিরাগতদের সীমান্তে যেতে নিষেধ করা হচ্ছে।
নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস বলেন, মাদক কারবারিদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘটিত ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়ক ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয় ইউনিয় পরিষদ ও অন্যান্য বাহিনী ঘটনাস্থলে রয়েছে। বিজিবির টহল জোরদার করা হয়েছে। সতর্ক সীমান্তরক্ষীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে