চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারীতে যাত্রীবেশে ব্যবসায়ীর কাছ থেকে মালামাল ছিনতাইকালে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ছিনতাইকারীর নাম মো. ওসমান গনি রাশেদ (২৬)। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সঞ্জয় দাশ (২৯) নামে ওই ব্যবসায়ী আহত হয়েছে বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের হাটহাজারী উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়ন সরকারহাট কালী বাড়ি রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ছিনতাইকারী রাশেদ খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার ইছাছড়া গ্রামের মো. আবদুল জলিলের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে একটি বাড়িতে ভাড়া থাকেন।
জানা গেছে, ফটিকছড়ি উপজেলার বিবির হাট এলাকার ব্যবসায়ী সঞ্জয় দাশ চট্টগ্রাম শহর থেকে হাটহাজারী নেমে সিএনজি অটোরিকশাযোগে গন্তব্যের দিকে যাচ্ছিলেন। এর আগে যাত্রীবেশে সিএনজি অটোরিকশায় ওঠেন দুই ছিনতাইকারী। চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারীর মির্জাপুর এলাকার সরকারহাট কালী বাড়ি রাস্তার মাথা এলাকায় পৌঁছালে ছিনতাইকারী রাশেদ ব্যবসায়ীর গলায় ছুরি ধরে তাঁর কাছ থেকে মোবাইল, নগদ টাকা ও ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী সঞ্জয় দাশ আহত হন।
এর মধ্যে কিছু দূর যাওয়ার পর ব্যবসায়ীকে সিএনজি থেকে ফেলে দেয় তারা। এরপর ব্যবসায়ীর চিৎকারে মোটরসাইকেল আরোহী গিয়াস উদ্দিন নামে এক বেসরকারি ব্যাংকের কর্মকর্তা সিএনজি অটোরিকশা অনুসরণ করে মুনিয়াপুকুর পাড় এলাকায় গিয়ে গতিরোধ করে জনতার সহযোগিতায় ছিনতাইকারী রাশেদকে আটক করে।
এদিকে ৯৯৯-এ ঘটনার খবর পেয়ে হাটহাজারী থানা উপপরিদর্শক সোহেল আহমেদ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকারী রাশেদকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা, একটি স্টিলের ছুরি, একটি ব্যাগ (যাহার মধ্যে মোবাইলের ব্যাটারি, মেমোরীকার্ড, ডিসপ্লে) উদ্ধার করে। তবে ছিনতাইকারী দলের অপর সদস্য ও সিএনজি অটোরিকশার চালক পালিয়ে যাওয়ায় তাঁদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা জানতে চাইলে হাটহাজারী মডেল থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমীন সবুজ জানান, এ ঘটনায় ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী সঞ্জয় দাশ বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তার ছিনতাইকারী মো. ওসমান গনি রাশেদকে আজ শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৬ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
৯ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৪০ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে