কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ এক আরসা সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল এ তথ্য জানান। এর আগে গতকাল বুধবার রাতে কুতুপালং ২০ নম্বর ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আরসা সদস্যের নাম–মোহাম্মদ আবদুল্লাহ (৩০), তিনি রোহিঙ্গা শিবিরের ৩ নম্বর ক্যাম্পের ব্লক-ডি/ ৫১ এর মোদাচ্ছেরের ছেলে।
পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, পুলিশের কাছে খবর আসে আরসার শীর্ষ সন্ত্রাসী আবদুল্লাহ ২০ নম্বর ক্যাম্পে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে কুতুপালংয়ের ইরানি পাহাড়ে অভিযান চালিয়ে ক্যাম্পের একটি শেড থেকে আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ক্যাম্পের কাঁটাতারের বাইরে লাল পাহাড়ের ঢালু স্থান থেকে দেশে তৈরি বড় একটি ওয়ান শুটার গান, দুইটি মাঝারি সাইজের ওয়ান শুটার গান, ২০ রাউন্ড রাইফেলের গুলি, একটি শটগানের কার্তুজ, ২০টি রাইফেলের গুলির খোসা ও পিস্তলের তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে থানায় মোট ৮টি হত্যা মামলা, একটি অপহরণ ও চাঁদাবাজির মামলা রয়েছে। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা।

সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩১ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
১ ঘণ্টা আগে
শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১ ঘণ্টা আগে