
দিনাজপুরের খানসামায় বিয়ের তিন দিন আগে রিজু ইসলাম মক্কা (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, বিয়ের আগে কনের সঙ্গে দেখা করতে গিয়ে স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়।
মৃত রিজু ইসলাম মক্কা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের জয়গঞ্জ ডাঙ্গাপাড়া এলাকার খাইরুল ইসলামের ছেলে। তিনি পেশায় ছিলেন কাঁচামাল ব্যবসায়ী।
রিজুর পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমের বাজার এলাকায় বাবার পছন্দ অনুযায়ী বিয়ে ঠিক হয় রিজুর। আগামী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা ছিল তাঁর। এ জন্য আত্মীয়স্বজন ও বন্ধুদের দাওয়াত দেওয়া হয়। গতকাল সোমবার দুপুরে মেয়ে তাঁর মামার বাসা বীরগঞ্জ ওস্তাপাড়া এলাকায় আছে এমন খবরে তাঁর সঙ্গে দেখা করতে যান রিজু ইসলাম। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রিজুর বড় ভাই সাজু বলেন, পরিবারের পছন্দে রিজু বিয়েতে রাজি হয়েছিলেন। এ সময়ে তাঁর মৃত্যুতে সবাই বাকরুদ্ধ।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আরিফ মাহমুদ বলেন, গতকাল বিকেলে রিজু ইসলাম নামের এক যুবককে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসে। লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খলিলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিয়ের দুই দিন আগে রিজু নামের এক যুবকের স্ট্রোক করে মৃত্যুর বিষয়টি জেনেছি। এমন মৃত্যু খুবই দুঃখজনক।’

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৭ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে