
স্বাধীনতা দিবসকে ‘কটাক্ষ করে’ সংবাদ প্রচার করার অভিযোগ তুলে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ তিন জনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন আওয়ামী লীগের সাবেক নেতা ও চট্টগ্রাম আদালতের আইনজীবী মিঠুন বিশ্বাস।
বুধবার পত্রিকাটির ঠিকানায় পাঠানো এ নোটিশে সাত দিনের মধ্যে তাঁদেরকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়। মিঠুন বিশ্বাস নিজেকে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন প্রস্তুতি বিষয়ক দপ্তর উপ-কমিটির সদস্য হিসেবে উল্লেখ করেছেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে একটি মামলায় বাদীর আইনজীবী ছিলেন মিঠুন বিশ্বাস। ওই ইস্যুতে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন তিনি। বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফেসবুকে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেলকেও আইনি নোটিশ পাঠিয়ে আলোচনায় আসেন মিঠুন বিশ্বাস।
বুধবার দেওয়া আইনী নোটিশে বিবাদী করা হয় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ এবং প্রতিবেদক শামসুজ্জামান শামসকে।
মিঠুন বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘ডাকযোগে এই আইনি নোটিশ পাঠানো হয়েছে। আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, তারা পরস্পরের যোগসাজশে ইচ্ছাকৃতভাবে মহান স্বাধীনতা দিবসকে কটাক্ষ করার অসৎ উদ্দেশে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত সচিত্র প্রতিবেদনটি প্রকাশ করেছেন।’
গত রোববার পেটে ভাত না থাকলে স্বাধীনতা দিয়া কী করুম?’ —শিরোনামে সংবাদ প্রকাশ করে প্রথম আলো। এরপর বুধবার (২৯ মার্চ) ভোর ৪টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্য পরিচয়ে পত্রিকাটির সাভারের প্রতিবেদক শামসুজ্জামান শামসকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর দুপুরে তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন গোলাম কিবরিয়া নামে এক ব্যক্তি।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৬ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে