
বান্দরবানে সৎমেয়েকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
আজ বুধবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বান্দরবানের সিনিয়র জেলা ও দায়রা জজ বিচারক জেবুন্নাহার আয়শা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আপুই মং মারমা (৬৮) জেলার রোয়াংছড়ি উপজেলার সদর ইউপির ২ নম্বর ওয়ার্ড থোয়াই অংগ্যপাড়ার মৃত সাপ্রু অং মার্মার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, মেসাচিং মার্মার (৫৪) প্রথম স্বামী মারা যাওয়ার পর আপুই মং মারমার সঙ্গে বিয়ে হয়। প্রথম সংসারে দুই মেয়ে ও তিন ছেলে আছে। সেই থেকে মেসাচিং মার্মা ছোট মেয়েসহ রোয়াংছড়িতে আপুই মং মার্মার সঙ্গে বাস করে আসছিলেন। ২০২০ সালে মেসাচিং মার্মা অসুস্থ হলে ছোট মেয়েকে বাড়িতে রেখে রাঙামাটির রাজস্থলী এলাকায় তাঁর প্রথম সংসারের বড় মেয়ের শ্বশুরবাড়িতে যান।
২০২১ সালের ২ জুলাই একটি কন্যাসন্তানসহ ছোট মেয়েটি তাঁর বড় ভাইয়ের বাড়িতে এলে ধর্ষণের বিষয়টি জানাজানি হয়। সে সময় ধর্ষণের শিকার মেয়েটি তার ভাইকে জানায় তার মা চলে যাওয়ার পর থেকে একাধিকবার সৎবাবা আপুই মং মারমা তাকে ধর্ষণ করেন। এরপর কন্যাশিশুটির জন্ম হয়।
এ ঘটনায় ধর্ষণের শিকার মেয়েটির মা বাদী হয়ে ২০২১ সালের ৮ জুলাই রোয়াংছড়ি থানায় আপুই মং মারমার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। দীর্ঘ সময়ে ধরে সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) বাসিংথুয়াই মার্মা জানান, ধর্ষণ মামলায় আপুই মং মারমাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্ত আপুই মং মারমাকে কারাগারে পাঠানো হয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৩ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪০ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে