
খাগড়াছড়ির মানিকছড়িতে দুর্গম বসালংপাড়ায় ছড়ায় গোসল করতে নেমে পানিতে ডুবে সহোদর মুন্নি ত্রিপুরা (৯) ও মনিকা ত্রিপুরার (৬) মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুর্গম বসালংপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত দুই বোন ওই এলাকার পাল কুমার ত্রিপুরার মেয়ে।
যোগ্যাছোলা ইউপির সদস্য সুমন্ত কান্তি চাকমা জানান, গতকাল দুপুরের পর দুই বোন বাড়ির পাশে বাঁধ দেওয়া পাহাড়ি ছড়ায় (ঝিরি) গোসলে নেমে ডুবে যায়। বেলা ৩টার দিকে প্রতিবেশী নিরঞ্জন চাকমা ওই জলাশয়ে গোসল করতে গেলে দুই বোনের লাশ ভাসতে দেখেন। পরে আশপাশের লোকজনদের সঙ্গে নিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন।
ইউপির সদস্য আরও জানান, শিশু দুটির মা ও বাবা জুমচাষের কাজে বাড়ির বাইরে ছিলেন। এলাকা দুর্গম ও পশ্চাৎপদ হওয়ায় বিষয়টি জানাজানি না করে আজ সকালে স্থানীয় শ্মশানে সৎকার করে।
ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন আজকের পত্রিকাকে জানান, বিষয়টি তাঁকে কেউ জানাননি।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম বলেন, এমন মর্মান্তিক ঘটনার পরও বিষয়টি কেউই পুলিশকে জানায়নি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪৩ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে