
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী না দিয়ে জোটের প্রার্থী দিলে দল থেকে গণপদত্যাগের হুমকি দিয়েছেন শুভপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি কামাল উদ্দিন। আজ শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
হাজি কামাল উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন আওয়ামী লীগের সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও আমরা সকল প্রকার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। কারণ আমাদের আসনটি (ফেনী-১) জাসদকে ছেড়ে দেওয়া হয়েছে। এখানে আমরা আওয়ামী লীগের দলীয় প্রার্থী চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী না দিয়ে জোটের প্রার্থী দিলে আমরা দল থেকে গণপদত্যাগ করব।’
সেই সঙ্গে অন্য বক্তারাও এখানে দলীয় প্রার্থী দেওয়ার দাবি জানান। শুভপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এম মোস্তফা, পাঠাননগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, শুভপুর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মজনু, বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব প্রমুখ। সেই সঙ্গে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এ অনুষ্ঠানে অংশ নেন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৩ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪০ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে