
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পাঁচজন নেতাকে রাঙামাটি মেডিকেল কলেজের হোস্টেল ও একজনকে একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। গত ১৬ জুলাই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়েছে।
হামলার প্রায় সাত মাস পর গত রোববার মেডিকেল কলেজের সিট বরাদ্দ কমিটির সমন্বয়ক হাবিবুল ইসলাম চৌধুরীর স্বাক্ষরিত এক নোটিশে বহিষ্কারের বিষয় জানানো হয়। এতে মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী আয়াদ শরীফকে দুই বছরের জন্য কলেজ থেকে এবং আজীবনের জন্য মেডিকেল কলেজ ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া, কলেজ ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক ও সপ্তম ব্যাচের শিক্ষার্থী বিক্রম আদিত্য চাকমাকে কলেজ হোস্টেল থেকে তিন মাসের জন্য, সাংগঠনিক সম্পাদক ও অষ্টম ব্যাচের ইমতিয়াজ হোসেনকে তিন মাস, সাংগঠনিক সম্পাদক ও অষ্টম ব্যাচের সৃজন কান্তি দেকে তিন মাসের জন্য, সাংগঠনিক সম্পাদক ও নবম ব্যাচের অভিজিৎ কুমার বৈদ্য এবং একই ব্যাচের আরেক সাংগঠনিক সম্পাদক সিং সিং এ মংকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, গত ১৬ জুলাই বহিরাগতদের সঙ্গে কলেজ শিক্ষার্থীদের সংগঠিত সংঘাতময় ঘটনার পরিপ্রেক্ষিতে কতিপয় সাধারণ শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি সত্যতা পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে ১ ফেব্রুয়ারির মধ্যেই তাঁদের কলেজ হোস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে