
চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিকশা চালকের ছুরিকাঘাতে একজন ট্রাকচালক ও একজন বাসচালকের সহযোগী নিহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হাটহাজারীর অক্সিজেন মহাসড়কের আমন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন—ট্রাকচালক ফটিকছড়ি উপজেলার হারতকিয়ার হেমান্সি বড়ুয়ার ছেলে ট্রাকচালক বুলু বড়ুয়া (৫০) ও দ্রুতযান বাস সার্ভিসের হেলপার মো. মানিক (৪৫)। তিনি একই উপজেলার মেখল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোজাফফরপুর গ্রামের মৃত শাহ আলমের ছেলে।
অভিযুক্ত অটোরিকশা চালক হলেন—চিকনদণ্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খন্দকিয়া এলাকার মো. কামালের ছেলে মো. আরিফ।
এ বিষয়ে দ্রুতযান বাস সার্ভিসের লাইন কন্ট্রোলার মুন্না আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল (মঙ্গলবার) রাতে হাটহাজারী অক্সিজেন সড়কের আমন বাজার এলাকায় বুলুর সঙ্গে তর্ক হয় মো. আরিফের। এ সময় হঠাৎ করে ট্রাকের দরজা খুলে চালকের আসনে বসে থাকা বুলু বড়ুয়াকে ছুরিকাঘাত করে। পরে ট্রাকের পেছনে থাকা নগরমুখী দ্রুতযান সার্ভিসের একটি বাসের দরজায় দাঁড়িয়ে থাকা হেলপার মানিককেও ছুরিকাঘাত করে আরিফ।’
তিনি আরও বলেন, ‘পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।’
চট্টগ্রাম আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. ইলিয়াস বলেন, ‘ট্রাকচালক বুলু বড়ুয়া ও এক বাসের সহকারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনার উপযুক্ত বিচারের দাবি জানাই।’
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্ত সিএনজিচালিত অটোরিকশার চালক আরিফকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হচ্ছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে