
চলমান এসএসসি পরীক্ষায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রে শিক্ষার্থীকে নকল সরবরাহের অভিযোগে নজরুল ইসলাম সুমন নামের এক ব্যক্তিকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি বজরা বহুমুখী উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী (দপ্তরি)। এ সময় পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বজরা বহুমুখী উচ্চবিদ্যালয় পরিদর্শনে গিয়ে এই অনিয়ম দেখতে পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন বলেন, ‘বজরা বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রে ওই বিদ্যালয় ছাড়া আরও দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের অংশ হিসেবে সকালে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে ওই বিদ্যালয়ে যাই। এর একটি কক্ষে একজন শিক্ষার্থীকে নৈর্ব্যক্তিক (এমসিকিউ) প্রশ্নের উত্তর সরবরাহ করেন অভিযুক্ত নজরুল ইসলাম সুমন। বিষয়টি আমার নজরে এলে তাৎক্ষণিক হাতেনাতে তাঁকে আটক করা হয়। পরে শিক্ষার্থীর উত্তরপত্রের সঙ্গে নকলের মিল থাকায় দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা উভয়ে নিজেদের অপরাধ স্বীকার করে।’
ম্যাজিস্ট্রেট আরও জানান, পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহ করায় দপ্তরি নজরুল ইসলাম সুমনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে