
ফেনীর ফুলগাজীতে বাসের ধাক্কায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের বন্ধুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দিন তমাল (২৫) ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের নোয়াপুর গ্রামের আবুল কালামের ছেলে। পাঁচ ভাই–বোনের মধ্যে সবার ছোট তমাল ড্যাফোডিলের কম্পিউটার সায়েন্স বিভাগের ষষ্ঠ পর্বের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, তমাল বিকেলে মোটরসাইকেলে করে ফেনী শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক নয়ন চন্দ্র দেবনাথ জানান, তাঁদের এখানে আনার আগেই তমাল মারা যান। পরে মরদেহ মর্গে পাঠানো হয়।
তমালের বন্ধু মাহমুদুল হাসান জানান, দুপুরে ফেনী শহরের একাডেমি সড়কে বোনের বাসায় খাওয়াদাওয়া শেষে বাড়ি ফেরার পথে তমাল এই দুর্ঘটনার শিকার হন।
এ বিষয়ে ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) নুরুল করিম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখনো এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে