
চট্টগ্রামের আনোয়ারায় মো. জসিম (৪১) ওরফে পিচ্চি জসিমকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিন সকালে তাঁকে গ্রেপ্তারের পর আনোয়ারা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গতকাল শনিবার রাতে উপজেলার বারখাইন দক্ষিণ হাজিগাঁও নিজ বাড়িতে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর বাড়ি থেকে দেশীয় দা, ছুরি, রামদাসহ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, জসিম দেয়াং পাহাড়ে অবস্থান করে একটি ডাকাতি দল গঠন করে। তাঁর নেতৃত্বে এলাকায় মাদক, ইয়াবা ব্যবসা, ছিনতাই ও ডাকাতি চলতো। এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে কয়েক দিন আগে তাঁকে গ্রেপ্তারে মানববন্ধনও করেছে। যৌথ বাহিনীর অভিযানে পিচ্চি জসিমের আটকের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, জসিমকে যৌথ বাহিনী গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদক ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪৩ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে