রাঙামাটির কাপ্তাইয়ে গোলাগুলিতে নিখিল দাস (৩৫) নামে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে কাপ্তাইয়ের কলাবুনিয়া ববিতা পাহাড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন। পুলিশ বলছে, নিহত নিখিল দাস জনসংহতি সমিতির (জেএসএস) সদস্য।
নিখিল দাস কাপ্তাই ইউনিয়নের প্রজেক্ট এলাকার চৌধুরীছড়ার বাসিন্দা মৃদুল দাসের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ।
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব আজকের পত্রিকাকে বলেন, ‘কাপ্তাই মুখ নামক কলাবুনিয়া ববিতা টিলায় সেনাবাহিনীর টহল দলের ওপর জেএসএস সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। একপর্যায়ে সেনাবাহিনী পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে জেএসএসের সন্ত্রাসী দলের এক সহযোগী নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ সদস্যরা বিকেল ৫টায় ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে।’
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তবে জেএসএস রাঙামাটি জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা বলেন, ‘কাপ্তাইয়ে জেএসএসের সব কমিটি বর্তমানে নিষ্ক্রিয়। তা ছাড়া যে লোক মারা গেছে বলা হচ্ছে, তিনি জেএসএস সদস্য হওয়ার কথা নয়। জেএসএস করে পাহাড়িরা। হিন্দু বাঙালিরা জেএসএস করে না।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৯ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৫ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে