চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য পদ থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি বরাবর চিঠি দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের। এ ছাড়া চবির রেজিস্ট্রার বরাবরও পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
গতকাল রোববার রাষ্ট্রপতি বরাবর অব্যাহতিপত্র দেন উপাচার্য। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ।
অব্যাহতি পত্রে অধ্যাপক আবু তাহের উল্লেখ করেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতিতে আমাকে উপাচার্যের দায়িত্ব পালন থেকে অব্যাহতি প্রদান করে আমার মূল বিভাগ (ডিপার্টমেন্ট) চবির ম্যানেজমেন্ট বিভাগে প্রফেসর পদে (গ্রেড-১) যোগদানের অনুমতি প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি।’
এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ বলেন, ‘আচার্য মহোদয় ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন।’
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর চবি ছাত্রলীগের হামলা ও হল থেকে শিক্ষার্থীদের বের করে ছাত্রলীগকে আশ্রয় করে দেওয়ার অভিযোগ তুলে সরকার পতনের পর দিন থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে পড়ে সব হল প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডি পদত্যাগ করলেও উপাচার্য ও উপ-উপাচার্য স্বপদেই ছিলেন। কিন্তু গতকাল রোববার উপাচার্যকে ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবাঞ্ছিত ঘোষণা করলে সেদিনই তিনি কর্তৃপক্ষের কাছে অব্যাহতি চান। তবে এখনো পদত্যাগের বিষয়ে মুখ খোলেননি দুই উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে (একাডেমিক) ও অধ্যাপক সেকান্দর চৌধুরী (প্রশাসনিক)।
উল্লেখ্য, চলতি বছরের ২০ মার্চ সাবেক উপাচার্য শিরিণ আখতারের পর অধ্যাপক আবু তাহের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর সাত মাসের মাথায় ছাত্রদের আন্দোলনের মুখে অব্যাহতি চাইলেন তিনি।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে