
চাঁদপুরে পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার শহরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ (রোববার) তাঁদের আদালতে প্রেরণ করা হয়েছে।
তারা হলেন জুবায়েদ হোসেন (১৯), মো. ইব্রাহিম গাজী (১৯), মো. সাহিদুল ইসলাম প্রকাশ রমজান (১৮), হাসিবুল হাসান প্রকাশ মিরাজ (১৮), আকাশ গাজী (১৯), জুনায়েত সিদ্দিক প্রকাশ আপন (১৮), খালেক সাইফুল প্রকাশ জাহিদ (১৮), মো. আব্দুর রহমান প্রকাশ শাওন (১৯), সাকিবুল ইসলাম প্রকাশ মামুন (১৮), শেখ ফরিদ (২০) ও মো. সাফিন আহম্মেদ (১৮)।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিবের দিক-নির্দেশনায় সদর থানার ওসি মো. বাহার মিয়ার তত্ত্বাবধানে এসআই মো. আওলাদ হোসেন রিকাবদারের নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়।
শনিবার দিবাগত রাতে শহরের নাজিরপাড়া, দক্ষিণ দাসদী, বঙ্গবন্ধু সড়ক, জামতলা, মুসলিমপাড়া, তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সদর মডেল থানার একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ওসি মো. বাহার মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪ মূলে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৫ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে