
১০ দিনের ব্যবধানে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও মাইন বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় বাংলাদেশি এক কিশোরের পায়ের পাতা উড়ে গেছে।
আজ সোমবার উপজেলার ফুলতলী সীমান্ত পিলারের-৪৮ এর শূন্য লাইন থেকে ২০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
আহত কিশোরের নাম মো. তরিকুল ইউনিয়নের প্রকাশ তকি (১৬), সে পার্শ্ববর্তী রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের মহিষকুম এলাকার আহমদ রশিদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুরুল হক জানান, স্থানীয়রা আহত কিশোরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা জানান তিনি।
এর আগে গত ২৪ জানুয়ারি সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন আহত হন। এর ১০ দিনের ব্যবধানে মোট চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের পা বিচ্ছিন্ন হয়। নাইক্ষ্যংছড়ি সীমান্তে একের পর এক স্থলমাইন বিস্ফোরণে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে মিয়ানমারের জান্তা বাহিনী সীমান্তের জিরো লাইনে স্থলমাইন বসিয়েছিল বিগত দিনে। বর্তমানে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং অনুরূপভাবে স্থলমাইন বসিয়ে নিরীহ লোকজনের জীবন ও অঙ্গহানি ঘটাচ্ছে। জনজীবনে আতঙ্ক ছড়াচ্ছে; যা মানবাধিকারের চরম লঙ্ঘন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে