
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজারের ওষুধ ব্যবসায়ী মো. সেলিম হোসেন খোকন আট দিন ধরে নিখোঁজ। গত ১৫ জুলাই সকালে ব্যবসায়িক কাজে ঢাকা গিয়ে নিখোঁজ হন তিনি। এ ঘটনায় তাঁর ভাই মো. রোকন গতকাল শনিবার রাতে মতলব দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা গেছে, মতলব পৌরসভার চরমুকন্দি গ্রামের মৃত শহিদউল্লা সরকারের ছেলে সেলিম হোসেন খোকন দীর্ঘদিন ধরে মতলব সরকারি হাসপাতালের সামনে একটি ফার্মেসি পরিচালনা করে আসছেন। গত ১৫ জুলাই ঢাকায় নিউ মার্কেট এলাকায় তাঁর শাশুড়ির সঙ্গে দেখা করেন। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
সেদিন রাত ৮টার দিকে ছোট ভাই রোকনকে ফোন করে খোকন বলেন, ‘ভাই, আমারে বাঁচা। আমাকে একটি রুমে আটক করে রেখেছে।’ বলেই ফোনটি কেটে দেন তিনি। এরপর থেকে খোকনের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।
খোকনের স্ত্রী সাদিয়া আক্তার বলেন, ‘১৫ জুলাই সকালে ঢাকা যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। ঢাকা গিয়ে আম্মার সঙ্গে দেখা করে চলে আসেন। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাচ্ছি না। আমার স্বামীকে খুঁজে পেতে প্রশাসনসহ সবার সহযোগিতা চাই। আল্লাহ যেন আমার অবুঝ শিশুদের কাছে তাদের বাবাকে ফিরিয়ে দেন।’
এ বিষয়ে মতলব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান আনু বলেন, ‘বিষয়টি শোনার পর আমি বিভিন্নভাবে তাঁর সন্ধানের চেষ্টা করছি। এ বিষয়ে অনেকেই আমার কাছে এসেছে। তারা সবাই খোকনের কাছে টাকা পাবে বলে জানাচ্ছেন।’
এ বিষয়ে জানতে চাইলে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। খোকন ঢাকা থেকে নিখোঁজ হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১০ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪৩ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে