চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সোমবার (১০ মার্চ) রাত ১২টা থেকে মঙ্গলবার (১১ মার্চ) রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোহানুর রহমান পিএল (২৩), আব্দুর রহমান (২৭), নাঈমউদ্দিন (৪১), ২৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আশফাকুর রহমান চৌধুরী (২৩), মো. আব্দুল হান্নান (৫৫), মো. ইরফান (২৩), মো. মুন্না (২০), জানে আলম (৫৫), মো. আমজাদ হোসেন (৪০), ঝর্ণা আকতার (৩৫), মো. জাহান এলাহী (৩৬), তারেক হাসান (৩০), মো. পারভেজ (২৮), মো. আকবর (৩০), মোবারক হোসেন (৩০), পারভীন বেগম (৩৪), সালমা বেগম (২৪), সাদিয়া আক্তার (২০), আবু জাহিদ (৫৫), বাঁশখালী উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও শীলকুপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার (৫৬), মো. সুজন (১৯), ৪১ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক আলী আকবর সওদাগর (৫৫), মো. সুমন (২৫), রিনা দাশ (২৩), কাউছার প্রকাশ কায়ছার (৩৭), মো. লিটন প্রকাশ মজুমদার (৪০), মো. জুয়েল (৩৩), মইন উদ্দিন মনির (২৬), আতিকুল ইসলাম জিন্নুর (৪২), শরিফ মিয়া (৪০), মো. আজুল হক প্রকাশ বাবু (২৫), মো. মানিক (৩১), মো. হৃদয় (২৩), সোহেল রানা প্রকাশ শাকিব (২১), মো. মহিউদ্দিন (৩৭), মো. রাজিব হোসেন প্রকাশ নাসির (২২), শাহাদাত (২০), জলিল আহম্মদ (৩৫), মো. তারেক হোসেন ও মো. রুবেল (৩৫)।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন বলেন, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে