
কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে নুরু ছালাম (৬২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার কাকারা ইউনিয়নের পুলেরছড়ার গর্জনিয়া পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। নুরু ছালাম উপজেলার গর্জনিয়া পাহাড় গ্রামের মৃত খুইল্লা মিয়ার ছেলে।
মৃত ব্যক্তির পরিবার জানায়, গতকাল রাত সাড়ে ১২টার দিকে বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন কাকারা বিটের গর্জনিয়া পাহাড় এলাকায় বন্য হাতির সামনে পড়েন নুরু ছালাম। এ সময় হাতিটি তাঁকে শুঁড় দিয়ে ওপরে তুলে আছাড় মারে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা গিয়ে তাঁকে উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কাকারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাব উদ্দিন বলেন, বন্য হাতির আক্রমণে নুরু ছালামের মৃত্যু হয়েছে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি আজকের পত্রিকাকে জানান, বন্য হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে