ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঝড়ে জাম গাছ উপড়ে সিএনজির ওপর পড়ে চালক আলী আহমদ (৩২) মারা গেছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে পৌর এলাকার কোনাঘাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আলী আহমদের বাড়ি উপজেলার বড়িকান্দির ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামে।
জানা গেছে, সিএনজি চালক আলী আহমদ মঙ্গলবার সকালে যাত্রী নিয়ে উপজেলার থোল্লাকান্দি থেকে নবীনগর আসছিলেন। পথিমধ্যে ঝড় শুরু হলে তিনি কোনঘাট মোড়ে জাম গাছের নিচে আশ্রয় নেন। এ সময় ঝড়ে জাম গাছটি উপড়ে সিএনজি ওপরে পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।
অপরদিকে, নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের দোলাবাড়ি মোড়ে দুটি অটোরিক্সার মুখ মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরুত্বর আহত হয়েছে। আহতরা হলেন উপজেলার বগডহর গ্রামের সৈয়দ রাজিব (৩৮), জাহানার বেগম (৫৫), শাহেরা বেগম (৭০) ফাতেমা বেগম ৩৫।
নবীনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক ডা. রাসমিত করিম জানান, আলী হোসেন ঘটনাস্থলেই মারা যান। বাকি ৪ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, প্রবল ঝড়ে আলী আহমদ নামের একজন মারা গেছেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে