
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে যুবদল নেতা নিহতের মামলায় চরজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এর আগে নিহতের স্ত্রীর বড় ভাই আরাফাত হোসেন (২৩) বাদী হয়ে মিরসরাই থানায় একটি মামলা করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিরসরাই পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসান (৩৭), মো. নাজমুস সাকিব মারুফ (২২), মো. শাহ আলম (৪৭) ও মো. আরমান (২৬)।
ওসি আতিকুর রহমান বলেন, আজ দুপুরে ১১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। হত্যার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গতকাল সোমবার রাতে মিরসরাইয়ে বাণিজ্য মেলায় আধিপত্য বিস্তারের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে জাহেদ হোসেন মুন্না (২০) নিহত হন। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন।
এদিকে সংঘর্ষের পর আজ সকাল থেকে বাণিজ্য মেলা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বন্ধ রয়েছে মেলায় বসানো অধিকাংশ দোকানপাট। যেকোনো ধরনের সংঘাত এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে