
কক্সবাজার ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর জেরে কর্তব্যরত চিকিৎসককে মারধর করা হয়েছে। এ ঘটনায় দুই দিন ধরে হাসপাতালে সেবা বন্ধ রয়েছে। তবে জরুরি বিভাগ ও জরুরি প্রসূতিসেবা সীমিত পরিসরে চালু রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গত মঙ্গলবার দিবাগত রাতে মারধরের ঘটনা ঘটে। এদিকে আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক বরাবর চার দফা দাবি দেওয়া হয়। এসব দাবি পূরণ করা না হলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জরুরি বিভাগসহ পুরো হাসপাতালে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।
চার দফা দাবির মধ্যে রয়েছে—প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও অপরাধীদের ছবি প্রথম শ্রেণির গণমাধ্যমে প্রকাশ করা, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে মামলা করা, হাসপাতালে পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
কক্সবাজার সদর হাসপাতালের ওয়ার্ড মাস্টার নুরুল হুদা বলেন, সদর হাসপাতালে আগেও চিকিৎসক-কর্মচারীর ওপর অনুরূপ ঘটনা ঘটেছে। ফলে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সবাই কর্মবিরতির সিদ্ধান্তে অটল রয়েছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মং টিং ঞো বলেন, ‘চিকিৎসক-নার্স ও কর্মচারীরা নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কর্মবিরতি পালন করছেন। তারপরও সীমিত পরিসরে জরুরি সেবা চলছে। সবাই মিলে আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’
এ ঘটনায় চিকিৎসক সজিব কাজী বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, এর মধ্যে দুই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকার আবদুল আজিজ নামের এক রোগীর মৃত্যু হয়েছে। এর জেরে কর্তব্যরত চিকিৎসক ডা. সজিব কাজীকে বেধড়ক মারধর করা হয়। এ সময় বিক্ষুব্ধ রোগীর স্বজনেরা আইসিইউ, সিসিইউসহ হাসপাতালে ভাঙচুর চালায়। এ ঘটনায় ক্ষুব্ধ চিকিৎসকেরা হাসপাতালে সব ধরনের সেবা বন্ধ করে দিয়েছেন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে