
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টা পর থেকে কুমিল্লায় অবৈধ নির্বাচনী পোস্টার ও ব্যানার অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ সড়কসহ অলিগলি এলাকায় এই অভিযান চলছে।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) দ্বিতীয় দিনের মতো নগরীর বিভিন্ন স্থানে রাস্তার লাইটপোস্ট, দেয়াল, বিলবোর্ড ও বৈদ্যুতিক খুঁটি থেকে পোস্টার ও ব্যানার খুলে ফেলতে দেখা যায় সিটি করপোরেশনের কর্মীদের। সকাল থেকেই পরিচ্ছন্ন নগরী নিশ্চিত করতে তাঁরা মাঠে নেমে কাজ শুরু করেন।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তফসিল ঘোষণার পর নির্ধারিত সময়ের মধ্যে সব ধরনের পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে কিছু প্রার্থী নিজ উদ্যোগে পোস্টার ও ব্যানার অপসারণ করলেও নগরীর অধিকাংশ এলাকায় তা এখনো ঝুলতে দেখা যায়।
এ প্রসঙ্গে কুমিল্লা সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন আচরণবিধি বাস্তবায়ন ও নগরীর সৌন্দর্য রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে। নির্দেশনা অমান্য করে কেউ পোস্টার বা ব্যানার ঝুলিয়ে রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আবিদা আল আকসার আশা বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সব ধরনের নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণ নিশ্চিত করা হচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু হবে আগামী ৩ মে। এ ছাড়া নতুন এ সেশন থেকে শুরু হচ্ছে সেমিস্টার পদ্ধতি।
৪ মিনিট আগে
ভুক্তভোগী দ্য নিউ চিত্ররেখা জুয়েলার্সের স্বত্বাধিকারী গোপাল চন্দ্র প্রসাদ জানান, সুবল, তাপস, পরিমল, তরণীকান্ত, সন্তোষ, সমর, লক্ষণ, সুকুমারসহ অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তি অতর্কিতভাবে তাঁর দোকানে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় দোকানে থাকা প্রায় ১২ ভরি সোনার বিভিন্ন গয়না নিয়ে যায় তারা। যার মূল্য প্রায় ২৮ লাখ
১০ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় এক দিনের ব্যবধানে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ল ৪০০ টাকা। খুচরা বিক্রেতারা যে গ্যাস গতকাল বুধবার সারা দিন ১ হাজার ৫৮০ থেকে ১ হাজার ৬০০ টাকায় বিক্রি করেছেন, এক দিনের ব্যবধানে তাঁরাই আজ বৃহস্পতিবার সেই গ্যাস ২ হাজার টাকায় বিক্রি করছেন।
১৭ মিনিট আগে
প্রায় ১৫ ঘণ্টা দুর্ভোগের পর সিলেটে পেট্রল পাম্পের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে জরুরি এক বৈঠক শেষে এ ঘোষণা দেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি জুবায়ের আহমদ চৌধু
২০ মিনিট আগে