পুলিশ, র্যাব, বিজিবিসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি দিয়ে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে চাকরির প্রলোভনে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার গাজীপুর মহানগর পুলিশ সদর দপ্তরে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান।
গ্রেপ্তার লিটন মিয়া জামালপুর জেলার সরিষাবাড়ী থানার বাগমারা গ্রামের বাসিন্দা।
উপপুলিশ কমিশনার বলেন, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিমের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি তৈরি করে প্রতারক লিটন। পরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে নগদ টাকা আত্মসাৎ করে লিটন। পুলিশের সাইবার টিম ওই ফেসবুক আইডি শনাক্ত করে জামালপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মোহাম্মদ ইব্রাহীম খান আরও বলেন, গ্রেপ্তার লিটনের জব্দ করা দুটি মোবাইল ফোন পর্যালোচনা করে দেখায়, পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম–ছবি দিয়ে সে একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলেছে। সময়-সময় এসব আইডি থেকে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করে আসছিল।
ভুক্তভোগী পুলিশের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম আজকের পত্রিকাকে বলেন, তার নাম–ছবি ব্যবহার করে প্রতারক লিটন অন্তত দুই শ মানুষের কাছ থেকে টাকা নিয়েছে। চাকরির প্রলোভন দেখিয়ে কারও কাছে ১০ হাজার, কারও থেকে ২০ হাজার টাকা করে হাতিয়ে নেয়। মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে সে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি–নাম ব্যবহার করে দীর্ঘ দিন ধরে প্রতারণা করছিল।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২১ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে