নারায়ণগঞ্জে মেঘনা নদীতে চাচার সঙ্গে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া চাচা আবদুল আজিজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার বিশনন্দী এলাকায় এই ঘটনা ঘটে।
মৃতরা হলো উপজেলার বিশনন্দী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের কবির হোসেনের ছেলে আদনান হোসেন (৪) ও আবদুল হকের ছেলে আব্দুল্লাহ (৪)। তারা দুজন চাচাতো ভাই।
নিহতদের পরিবার জানায়, আজ (মঙ্গলবার) দুপুরে চাচা আবদুল আজিজের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে যায় ওই দুই শিশু। গোসলের একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। তাদের উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন চাচা নিজেও। খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত এসে শিশুদের খোঁজে নদীতে নামে।
পরে দুই শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। উদ্ধারের পরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় অসুস্থ হয়ে পড়া শিশুদের চাচা আবদুল আজিজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে আনার আগেই দুই শিশু মারা যায়। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় তাদের মৃত্যু হয়েছে।’
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে