
ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার মুখে পড়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বঙ্গবীর কাদের সিদ্দিকী। এ সময় তাঁর গাড়িও ভাঙচুর করা হয়। তবে এমন উদ্ভূত পরিস্থিতির জন্য আওয়ামী লীগকেই দায়ী করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। কাদের সিদ্দিকীর পিএস ফরিদ আহমেদ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সকাল সোয়া ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ধানমন্ডির ৩২ নম্বরে পৌঁছান বঙ্গবীর আব্দুল///// কাদের সিদ্দিকী বীর উত্তম। তাঁর গাড়িটি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সেখানে অবস্থান নেওয়া কয়েকজন ব্যক্তি তাঁকে চলে যাওয়ার অনুরোধ জানান। পরে অন্তত দুই শতাধিক মানুষ লাঠিসোঁটা হাতে এসে কাদের সিদ্দিকীর গাড়ি সেখান থেকে সরিয়ে দেন। গাড়িটি ঘোরানোর সময় কয়েকজন ব্যক্তি গাড়িতে লাঠি ও ইট-পাটকেল দিয়ে হামলা চালান। এতে গাড়ির কাচ ভেঙে যায়। তবে এ সময় কেউ আহত হননি।
এ বিষয়ে কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘আমি সেখানে অনেক উত্তেজিত লোক দেখলাম। ছাত্রদেরও দেখলাম। তাঁরা আমাকে বলেছেন, আপনি চলে যান। আমি চলে এসেছি। যাদের সঙ্গে কথা হয়েছে, তাঁরা কিন্তু সুন্দর আচরণ করেছে। তারপরও আমার গাড়ি ভাঙচুর হয়েছে। তবে উদ্ভূত পরিস্থিতির জন্য আওয়ামী লীগই দায়ী।’
কাদের সিদ্দিকী বলেন, ‘যখন কোনো অন্যায় কাজ বেশি হয়, তখন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। ছাত্ররা যে বিজয় অর্জন করেছে, সেটি ঐতিহাসিক বিজয়। এটাকে ধরে রাখতে হলে সহনশীলতার পরিচয় দিতে হবে।’ এ সময় দ্রুত পরিস্থিতি স্থিতিশীল করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
কাদের সিদ্দিকী আরও বলেন, ‘আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রধান ভুল হলো ১৬ বছর রাষ্ট্র চালিয়েছে, কিন্তু বঙ্গবন্ধুকে দেশের বানাতে পারেনি। শুধু আওয়ামী লীগের বানিয়েছে। বঙ্গবন্ধু কোনো দল-মত-গোষ্ঠী-ব্যক্তি বা পরিবারের হতে পারে না। তারা মারাত্মক ভুল করেছে।’
তিনি বলেন, ‘আমি এত বছর যাবৎ আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত। তারপরও এই আন্দোলনকারীরা যদি আমাকে তাদের শত্রুভাবে, তাহলে এটা আমার জন্য দুর্ভাগ্যজনক। তারপরও বলব, দেশের মানুষের যদি স্বাধীনতা নিশ্চিত হয়, জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়—সেটিও আমার জন্য গৌরবের।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে