
দুর্নীতির অভিযোগে যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ও তাঁর স্ত্রী লায়লা খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গতকাল সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন। আজ মঙ্গলবার দুদকের বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম এই তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
ঢাকার যাত্রাবাড়ীতে ছয় তলাবিশিষ্ট তিনটি বাড়ি এবং মাদারীপুরে ডুপ্লেক্স বাড়ির মালিক এই সাবেক ওসি। দুর্নীতির মাধ্যমে এসব সম্পদ অর্জন করেছেন এই অভিযোগে তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কমিশনের সহকারী পরিচালক বিষাণ ঘোষের আবেদনে বলা হয়, এই দম্পতির বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ অর্জনের সঙ্গে জড়িত থাকার অভিযোগের তদন্ত চলছে। শুধু তাই নয়, স্ত্রীর ব্যাংক হিসাবে মোটা অঙ্কের টাকা জমা রেখেছেন প্রাক্তন এই পুলিশ কর্মকর্তা।
বিষাণ ঘোষণ বলেন, ‘ওই দম্পতি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন। তাঁরা পালিয়ে গেলে তদন্ত ব্যাহত হতে পারে। তাই তাঁদের বিদেশ গমনের ওপর নিষেধাজ্ঞা প্রয়োজন।’
গত বছরের ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়ির এপিবিএন বিশেষায়িত প্রশিক্ষণকেন্দ্র থেকে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুলকে গ্রেপ্তার করা হয়।
১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকার যাত্রাবাড়ীতে মোহাম্মদ আরিফের (১৭) মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর আরও কয়েকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
এ ছাড়া গণ-অভ্যুত্থানের সময় কলেজশিক্ষার্থী ইমাম হাসান তাইমকে হত্যার ঘটনায় আইসিটি মামলায় সাবেক ওসি মাজহারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৯ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে