টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৬০) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কের উপজেলা সদরের বাওয়ার কুমারজানী পূর্বপাড়াতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে হাঁটতে আসা কয়েকজন ওই স্থানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পান। তাঁরা এগিয়ে গিয়ে ট্রেনে কাটা পড়ার বিষয়টি নিশ্চিত হন। খবর পেয়ে মির্জাপুর ট্রেন স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা ঘটনাস্থলে যান। তবে কোন ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি তাঁরা।
মির্জাপুর ট্রেন স্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান বলেন, ট্রেনে কাটা পড়ে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। কোন ট্রেনে কাটা পড়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে সকাল ৬টা ৪১ মিনিটে পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশন অতিক্রম করেছিল। জয়দেবপুর রেলওয়ে পুলিশে খবর দেওয়া হয়েছে।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
২ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে