ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এনআইএসটি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি এবং এডুকেশন ওয়াচ এর যৌথ আয়োজনে আজ শনিবার বিজয় মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআইএসটির অধ্যক্ষ প্রফেসর মো. ফয়েজ হোসেনের। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইতিহাসবিদ ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমেদ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট বিজ্ঞানী ও এনআইএসটির গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. সুফি মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে মুক্তিযুদ্ধের ওপর লেখা বই উপহার দেওয়া হয়।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গ্রাফিক আর্টস ইনস্টিটিউট এর অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নীহার রঞ্জন দাস। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ওবায়দুল হক বিশ্বাস। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির একাডেমিক পরিচালক মো. সরোয়ার হোসেন মোল্লা।
অলোচকবৃন্ধ ১৫ আগস্ট হত্যাকাণ্ডের ঘটনাপ্রবাহ শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সোনার মানুষ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এডুকেশন ওয়াচের সম্পাদক মো. খলিলুর রহমান।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে